Home সাম্প্রতিক সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির
সাম্প্রতিক

সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরকে ছাগল শিকার করতে দেখা গেছে। এ দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গাগরামারী বন কার্যালয়ের পাশে বনবিবি রিসোর্টসংলগ্ন ঢাংমারী খালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ ঢাংমারী খালে একটি বড় আকৃতির কুমির ভেসে ওঠে। একপর্যায়ে কুমিরটি বনের পাশ থেকে একটি ছাগল ধরে পানিতে নিয়ে গিয়ে শিকার করতে দেখা যায়।

এ দৃশ্য দেখতে বনবিবি রিসোর্টের আশপাশে থাকা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে। অনেকেই বিরল এ বন্যপ্রাণীর আচরণ সরাসরি প্রত্যক্ষ করেন।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের নদী ও খালগুলো কুমিরের স্বাভাবিক আবাসস্থল। খাবারের সন্ধানে কিংবা জোয়ার-ভাটার প্রভাবে কুমির মাঝেমধ্যে লোকালয়সংলগ্ন খাল বা তীরে চলে আসে। তবে লোকালয়ের কাছাকাছি এত বড় কুমিরের উপস্থিতি এবং শিকার করার ঘটনা স্থানীয়দের মধ্যে সতর্কতা বাড়িয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবনসংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষ ও পর্যটকদের কুমির দেখা গেলে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের পাশ...

Related Articles

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির...

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে...

টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা, ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই...

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাজমুল হাসান,​মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত...