Home সাম্প্রতিক টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা, ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ
সাম্প্রতিক

টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা, ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

Share
Share

মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ


কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই কর্মীর ওপর হামলা চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলি ও ছুরিকাঘাতে দুই কর্মী আহত হন।

রোববার দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশের ১৪ নম্বর ব্রিজ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের একজন মো. আরমান। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার। অপর আহত কর্মীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। এরপর তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশের দুই কর্মীর ওপর হামলা চালায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করে তাঁদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত আরমান বলেন, ‘ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। আমরা নগদ টাকা বহন করছি—এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, তা আমার বোধগম্য নয়। ডাকাতরা গুলি ছোড়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল না ছেড়ে কেন থেমে ছিল, সেটিও তদন্ত করা প্রয়োজন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও লুট হওয়া টাকার পরিমাণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয়...

Related Articles

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক...

‘গাজাকে বাঁচতে দাও’: জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্কে গণবিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ও চরম বিরোধিতার মুখে জাতিসংঘ সাধারণ...

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি...

;