Home সাম্প্রতিক লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

Share
Share

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

রোববার (২ আগস্ট) রাত ১০টা থেকে প্রায় সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় গ্রীন লাইফ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন কার্যত বন্ধ রয়েছে। ফলে তাঁদের দূরের জেলা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে এবং দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

তাঁরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশনটি চালুর দাবি জানান।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী চালকদের সঙ্গে কথা বলে। পরে তাঁদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে চালকেরা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গ্যাস সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা পাম্প বন্ধ করে চলে যান।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল হাসান বলেন, ‘গ্যাস না পাওয়ায় সিএনজি চালকেরা বিক্ষোভ করেন। আমরা গিয়ে তাঁদের বুঝিয়ে বলি, এটি শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ের গ্যাস সংকট। পরে তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের পাশ...

Related Articles

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির...

সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির...

টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা, ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই...

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাজমুল হাসান,​মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত...