Home আন্তর্জাতিক কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১
আন্তর্জাতিকসাম্প্রতিক

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

Share
Share

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে কঙ্গোর মাপেরা গ্রামের কাছে তানগানিকা হ্রদের পানিতে তলিয়ে যায় নৌযানটি। কঙ্গোর তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি জানান, নিখোঁজদের জীবিত উদ্ধারে হ্রদে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অ্যানি মোয়োনি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচিতে তাদের ঘুম ভাঙে। জেগে উঠে যাত্রীরা দেখতে পান নৌকাটি একপাশে বিপজ্জনকভাবে কাত হয়ে গেছে এবং মুহূর্তে পানিতে তলিয়ে যায়। কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মূল মাধ্যম হলেও অতিরিক্ত যাত্রী বহন, মেয়াদোত্তীর্ণ নৌযান ও লাইফ জ্যাকেটের অভাবের কারণে দেশটিতে প্রায়শই এ ধরনের ভয়াবহ নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;