Home আন্তর্জাতিক সুদানে আরএসএফের বর্বরতা: এল-ফাশরে পালানোর সময় ১৫০ নারী ধর্ষণের শিকার
আন্তর্জাতিক

সুদানে আরএসএফের বর্বরতা: এল-ফাশরে পালানোর সময় ১৫০ নারী ধর্ষণের শিকার

Share
Share

সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশরে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলার পর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলা ও সহিংসতা থেকে বাঁচতে শহর ছেড়ে পালানোর সময় ১৫০ জনেরও বেশি নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে শনিবার (৮ নভেম্বর) এক স্থানীয় মানবিক সংস্থা জানিয়েছে।

দারফুরের জেনারেল কোঅর্ডিনেশন ফর ডিসপ্লেসড পার্সনস অ্যান্ড রিফিউজিস সংস্থার মুখপাত্র অ্যাডাম রিগাল জানান, আরএসএফ সদস্যরা পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ধাওয়া করে এবং কার্নি এলাকায় বহু মানুষকে আটক করে। বর্তমানে সেখানে হাজারো মানুষ আটকা পড়েছে, যাদের মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন অসংখ্য শিশু রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক বন্দুকযুদ্ধে ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন এবং ১,২১০ শিশুর মধ্যে মারাত্মক অপুষ্টি দেখা দিয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭০০ জন বয়স্ক ব্যক্তি।এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বাস্তুচ্যুত এই পরিবারগুলোর মোট সংখ্যা প্রায় ৩ হাজার ২৪০ট, অর্থাৎ প্রায় ১৬ হাজার ২০০ মানুষ এখন টাওইলা অঞ্চলে আশ্রয় নিয়েছে। তাদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, আশ্রয়সামগ্রী ও মানসিক সহায়তা প্রয়োজন। সংস্থাটি সতর্ক করে বলেছে, মৌলিক চাহিদার ঘাটতির কারণে বেসামরিকদের অবস্থা দিন দিন আরও সংকটাপন্ন হয়ে পড়ছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশর দখলের পর বেসামরিকদের ওপর গণহত্যা চালায়। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, এল-ফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির হার দ্রুত বাড়ছে।অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি মানুষ এল-ফাশর ও আশপাশের এলাকা থেকে পালিয়ে গেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত এবং লক্ষাধিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা চার দিনের মাথায় এক হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান...

যেখানে দাফন করা হবে খামেনিকে

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি...

Related Articles

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব না দিয়ে পিছু হটবে না ইরান: জেনারেল হায়দারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান।...

আমিরাতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা...

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু...

তিন ভবিষ্যদ্বাণীর দুইটি মিলে গেছে: ইরানের কাছে কি যুদ্ধে হারবে যুক্তরাষ্ট্র?

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক...