Home আন্তর্জাতিক লেবাননে ফের ইসরায়েলি হামলা
আন্তর্জাতিক

লেবাননে ফের ইসরায়েলি হামলা

Share
Share

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে পরিচালিত এই সর্বশেষ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এ হামলা চালানো হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রোববার (৯ নভেম্বর) বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এছাড়া নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলে হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে হামলায় আরও একজন নিহত হন। এনএনএর তথ্যমতে, ইসরায়েলি ড্রোন টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল এলাকায় নিচু দিয়ে টহল দিচ্ছে ও আকাশে ঘনঘন উড্ডয়ন করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নেয়। এ পর্যন্ত ওই আগ্রাসনে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

Related Articles

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...