Home আন্তর্জাতিক আমিরাতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
আন্তর্জাতিক

আমিরাতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Share
Share

সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আমিরাতের অভ্যন্তরে আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ১৩১টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার ইরান থেকে চালানো হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়।

চলমান হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিদেশি নাগরিক। তাদের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের নাগরিক। এছাড়া হামলায় অন্তত ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাত সরকার।

আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় আমিরাতের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য আরও হামলা মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...