Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রকে কড়া জবাব না দিয়ে পিছু হটবে না ইরান: জেনারেল হায়দারি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কড়া জবাব না দিয়ে পিছু হটবে না ইরান: জেনারেল হায়দারি

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব না দেওয়া পর্যন্ত ইরান পিছু হটবে না।

ইরানের জেনারেল কিওমারস হায়দারি বলেছেন, “নো রিট্রিট। আমরা শত্রুকে কড়া জবাব না দিয়ে থামব না।” তাঁর এই মন্তব্য এমন সময় এলো যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে সামরিক উত্তেজনা ষষ্ঠ দিনে গড়িয়েছে।

বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান হামলায় ইরানজুড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ জনে।

ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনা।

জেনারেল হায়দারি বলেন—ইরান পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষা ও পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কারণ আগ্রাসকরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে।” চলমান সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগ ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...