Home আঞ্চলিক কিশোরগঞ্জে হোটেলের বাথরুমে মিলল বাসচালকের মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কিশোরগঞ্জে হোটেলের বাথরুমে মিলল বাসচালকের মরদেহ

Share
Share

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. শহীদুল ইসলাম (৫০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শহীদুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাসিন্দা এবং জলসিঁড়ি পরিবহনের চালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শহীদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার সহকারী দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেন। পরে তিনি কাছাকাছি ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুমে যান।

দীর্ঘ সময় বাথরুম থেকে বের না হওয়ায় সহকারী ও হোটেল কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ...

নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে মো. রবিউল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৮...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানের নতুন...

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের...

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে...