Home জাতীয় সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন , পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
জাতীয়

সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন , পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

Share
Share

সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান, যা একটি জাতির সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিহীনতার কারণে শিশু-কিশোররা মেধা ও সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতামূলক বিশ্বে অনেকাংশে পিছিয়ে পড়ছে। তাই সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের শিশুদের খাদ্যাভ্যাসের প্রতি আরও যত্নবান হতে হবে এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনুপযুক্ত খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক ও সুষম খাদ্যের পরিবর্তে অতিমাত্রায় প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক নতুন প্রজন্মকে শারীরিকভাবে দুর্বল ও মেধাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, শিশু-কিশোর, গর্ভবতী মা ও প্রবীণসহ সব বয়সী মানুষের পুষ্টি নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে সচেতনতা বাড়াতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান চৌধুরী, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল হক আকন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...

৬৪ বছরেও অডিটোরিয়াম হয়নি ভোলা সরকারি কলেজে

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম...

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার...

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না দেওয়ার জন্য সরকারের...