Home আঞ্চলিক সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ‘অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন’
আঞ্চলিকসিলেট

সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ‘অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন’

Share
Share

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত। শনিবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পঞ্চায়েতের সদস্যরা। এ সময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জনসভা আহ্বানের পর পুলিশের অসহযোগিতার অভিযোগ উত্থাপন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা করতে চেয়েছিলেন তারা। সেজন্য তারা অনুমতি চেয়ে এসএমপির পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন। তবে পরদিন পুলিশ কমিশনার তাদের ডেকে প্রথম দুটি দাবি বাদ দিয়ে জনসভা করতে বলেন। এর প্রতিবাদে ‘সিলটি পাঞ্চায়িত’ তাদের জনসভা স্থগিত ঘোষণা করে।

তিনি জানান, ২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরু করা সিলটি পাঞ্চায়িতের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম হলো– সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। কারণ সিলেট দেশের মধ্যে একমাত্র বিভাগ, বাংলা বাদে যার নিজস্ব বর্ণমালা আছে। এই ভাষার নাম সিলটি ভাষা এবং অক্ষরের নাম সিলটি নাগরী লিপি। অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলা হয়, এসব দেশে প্রধান ভাষার পাশাপাশি দ্বিতীয় অফিসিয়াল ভাষা চালু আছে। সিলটি ভাষায় এক কোটি ২০ লাখ সিলেটি কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সংগঠনের ন্যায্য দাবিদাওয়ার আন্দোলনে সাড়া দিয়ে উল্লিখিত দাবিগুলো মেনে নেবে। নতুবা তারা ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করতে বাধ্য হবেন।
এ সময় সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক তাজ রীহান জামানসহ নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেনীতে সড়কের কাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, চাঁদা দাবির অভিযোগ

ফেনীতে চলমান দুটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, চাঁদা...

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর...

Related Articles

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

;