আবু হানিফ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা উত্তরপাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং হাজারো ভক্তের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গতকাল আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দুপুরে সলঙ্গা উত্তরপাড়া শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ চন্দ্র জায়দার। পরে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বিকেল সাড়ে ৪টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বাদ্যযন্ত্রের তালে রথের প্রথম টানের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে হাজারো ভক্ত রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশ নেন। রথটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে সাময়িক বিরতি দেয়। পরে উত্তরপাড়ার মাসির বাড়িতে পৌঁছানোর মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আয়োজক কমিটির নেতারা জানান, বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও প্রশাসনের সহযোগিতা এবং সবার আন্তরিক অংশগ্রহণে রথযাত্রার প্রথম দিনের অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নরেশ চন্দ্র জায়দার বলেন, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের দড়ি স্পর্শ বা টানলে পুণ্য লাভ হয়। সেই বিশ্বাস ও ভক্তি থেকেই প্রতিবছর এ রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...
ByDesk ReportSeptember 2, 2026দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...
ByDesk ReportSeptember 2, 2026মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...
ByDesk ReportSeptember 2, 2026মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment