Home সাম্প্রতিক দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
সাম্প্রতিক

দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দক্ষ জনশক্তিই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি।

শনিবার (১৮ জুলাই) বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের জন্য দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য। দ্রুত পরিবর্তনশীল কর্মবাজারে টিকে থাকতে তরুণদের প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হতে হবে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে বক্তারা কর্মমুখী শিক্ষার গুরুত্ব এবং তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, দক্ষতা অর্জনই বর্তমান সময়ের সবচেয়ে বড় বিনিয়োগ। যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার জরুরি। লতিফ মাস্টার ফাউন্ডেশনের এই উদ্যোগ জেলার তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মানসম্মত কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো গেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। এ ধরনের প্রতিষ্ঠান বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম জগলু বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী শিক্ষার মাধ্যমে যুগোপযোগী মানবসম্পদ গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ ও অতিথিরা বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, শিল্পমুখী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি, রেমিট্যান্স আয় এবং শিল্পায়নের গতিও ত্বরান্বিত হবে বলে তারা মত দেন।

বক্তারা আশা প্রকাশ করেন, স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির কার্যক্রম বাগেরহাটের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...

Related Articles

কর মওকুফ চায় মীর শাহে আলমের পারিবারিক কোম্পানি

পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর, ভ্যাট ও শুল্ক মওকুফের...

মার্চ থেকে জুন: ব্যাংকের খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে...

সাবেক আইজিপি বেনজীরের সঠিক অবস্থান জানতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

২০১৩ সালের বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...