Home জাতীয় অপরাধ সাভারে আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

সাভারে আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ

Share
Share

ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাসচালক এবং ধর্ষণে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাকুর্তা ভাঙা বীজ এলাকা থেকে অভিযুক্ত গৃহবধূ শীলা বেগমকে (১৯) গ্রেপ্তার করা হয়। এর আগে গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি বাসচালক নয়ন মণ্ডলকে (৪৮)।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ভুক্তভোগী ২৫ বছর বয়সী ডিগ্রি পরীক্ষার্থী তরুণী মামলা দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, চাকরির সন্ধানে ফরিদপুর থেকে সাভারে এসে থাকার জায়গা পাচ্ছিলেন না ওই ভুক্তভোগী। সাভারের আমিনবাজার মধুমতী মডেল টাউন এলাকায় ঘোরাঘুরির সময় অভিযুক্ত শীলা বেগম ও তাঁর স্বামী ইমরানের সঙ্গে তাঁর পরিচয় হয়। সহায়তার আশ্বাস দিয়ে তাঁরা তরুণীকে নিজেদের ভাড়া বাসায় নিয়ে যান। গত ৩০ আগস্ট রাতে গৃহবধূর স্বামী বাসায় না থাকার সুযোগে অভিযুক্ত বাসচালক নয়ন ঘরটিতে প্রবেশ করে তরুণীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিলা বেগম অপরাধ সংঘটনে সরাসরি সহায়তা করেন এবং দরজার পাশে দাঁড়িয়ে থাকেন।

ঘটনার পর বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেন গৃহবধূ শীলা। পরবর্তীতে শিলার স্বামী বাসায় ফিরে ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে তরুণীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা শেষে পরিবারের সাথে পরামর্শ করে ভুক্তভোগী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

#SavarNews #CrimeNewsBD #PoliceAction #DhakaCrime #BreakingNewsBD #JusticeForVictim

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি!

দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী গাঙ্গুলির একসঙ্গে পর্দায় ফেরার খবরের মধ্যেই টলিপাড়ায় নতুন করে আলোচনায় এসেছে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর পেশাগত...

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, নগদ টাকা, মুঠোফোন ও মিলাদের খিচুড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ...

Related Articles

সাবেক আইজিপি বেনজীরের সঠিক অবস্থান জানতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

২০১৩ সালের বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...

পিএসসির চেয়ারম্যান পদে আমলা নয়, বসবেন শিক্ষক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের...

‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে ড. ইউনূস জামায়াত আমিরকে কল করেছিলেন’: রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...