Home আঞ্চলিক জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ
আঞ্চলিকজাতীয়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

Share
Share

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা


শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পুরোহিত ও সেবাইতরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন নয়, দেশের সব নাগরিকের অভিন্ন পরিচয় ‘বাংলাদেশি’। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে—এমন কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে ব্যতিক্রমীভাবে বাংলাদেশ সচিবালয়ে নিজের দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এবারের অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সব ধর্মের মানুষের সহাবস্থানের বার্তাকে আরও জোরালো করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টানা ভারী বর্ষণে ভাসছে পাকিস্তান: খোলা হলো রাওয়াল বাঁধের স্পিলওয়ে

টানা ও মুষলধারে ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী রাওয়ালপিন্ডি শহরের বিস্তীর্ণ নিচু এলাকা। আকস্মিক এই জলবদ্ধতায় পুরো...

ইরানে বিয়ে বাড়িতে মার্কিন হামলা , শিশুসহ নিহত ৪

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে এক অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন সামরিক হামলার ছিটকে আসা ধ্বংসাবশেষ আঘাত হানায়...

Related Articles

সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন: বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্যে অভিযোগ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনের কাছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট...

‘জাহান্নাম থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’: ইরানের কড়া বার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলা ও উত্তেজনা বৃদ্ধির...

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের...

কর মওকুফ চায় মীর শাহে আলমের পারিবারিক কোম্পানি

পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর, ভ্যাট ও শুল্ক মওকুফের...