Home জাতীয় অপরাধ সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিংগাইরে ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত

Share
Share

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত দলের হামলায় মো. মহর উদ্দিন (৭৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ট্রাকযোগে ১০–১২ জনের একটি ডাকাতদল মহর উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ৬ লাখ টাকার চারটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা মহর উদ্দিনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।নিহত মহর উদ্দিন তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর  জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তীকে হত্যার...

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন...

Related Articles

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকভর্তি ১৯ মহিষ লুট

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা–রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনায় ট্রাকভর্তি ১৯টি...

সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত মাস জুলাইয়ের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...

সিলেট–জাফলং রেললাইন চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই হবে এ মাসেই

সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে...