Home জাতীয় অপরাধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

Share
Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে নাসিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করে। তবে আদালত জামিন নাকচ করে দেন। এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার পাকা রাস্তায় আন্দোলনে যোগ দেন মো. আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটায় আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে বাবুর বুকে ও শরীরের ডান পাশে গুলি লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় এক মাস পর গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা) মোছা. আলোয়া খাতুন হীরার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা...

Related Articles

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত...

সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত মাস জুলাইয়ের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...