Home জাতীয় অপরাধ সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

Share
Share

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আসামি ডনের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে রাখার আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম জুয়েল দাবি করেন, ডন চলচ্চিত্র অঙ্গনের একজন জনপ্রিয় খলনায়ক এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই উল্লেখ করে জামিনের জোর আবেদন জানানো হয়। অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তি যুক্তিখণ্ডন শেষে বিচারক জামিন নামঞ্জুরের সিদ্ধান্ত দেন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। মামলা সংক্রান্ত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশের সংকেতে সিআইডি তাকে হেফাজতে নেয়। পরে সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন জনপ্রিয় নায়ক সালমান শাহ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

;