Home জাতীয় অপরাধ সমকামিতার অভিযোগ, ঢাবির হল থেকে ২ ছাত্র স্থায়ী বহিষ্কার
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

সমকামিতার অভিযোগ, ঢাবির হল থেকে ২ ছাত্র স্থায়ী বহিষ্কার

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই আবাসিক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে বহিষ্কৃত দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হল ত্যাগ করতে বাধ্য করা হয়।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে হল সংসদের সুপারিশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার অকাট্য প্রমাণ মেলার পর তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের আরিফুল হক শুভ।

হল সংসদের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেবল হল থেকে বহিষ্কারেই বিষয়টি সীমাবদ্ধ রাখা হচ্ছে না; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের জন্য আরও কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামাজিক শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অনৈতিক বা নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কথা পুনর্ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন কঠোর অবস্থান বজায় রাখা হবে বলে হলের দায়িত্বশীলদের পক্ষ থেকে জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।...

বঙ্গোপসাগরে লঘুচাপ, ১৩ থেকে ১৯ আগস্ট বাড়তে পারে বৃষ্টি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বুধবারের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।...

Related Articles

স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে অটোরিকশাচালক খুন: মূলহোতাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশাচালক সুমন হত্যার তিনদিন পর চাঞ্চল্যকর এই ঘটনার আসল রহস্য...

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল...

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুণ্ঠন রোধে কারফিউ জারি

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অগণিত বাড়িঘর ও বহুতল ভবন...

সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের...