Home আন্তর্জাতিক মার্কিন জরিপে চাঞ্চল্য: হোয়াইট হাউস হামলা ‘সাজানো’ মনে করছেন বড় অংশের নাগরিক
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মার্কিন জরিপে চাঞ্চল্য: হোয়াইট হাউস হামলা ‘সাজানো’ মনে করছেন বড় অংশের নাগরিক

Share
Share

যুক্তরাষ্ট্রে একটি নতুন জরিপে দেখা গেছে, হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারের সময় গত এপ্রিলের গুলিবর্ষণের ঘটনাটি নিয়ে দেশটির জনগণের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। জরিপ অনুযায়ী, প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন মনে করেন ঘটনাটি সাজানো ছিল।

অনলাইন তথ্য যাচাইকারী সংস্থা নিউজগার্ডের জরিপে আরও দেখা যায়, রাজনৈতিক পরিচয়ভেদে এই বিশ্বাসে বড় পার্থক্য রয়েছে। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে প্রায় প্রতি তিনজনে একজন ঘটনাটিকে সাজানো বলে মনে করেন, যেখানে রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার প্রতি আটজনে একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, তরুণদের (১৮–২৯ বছর) মধ্যে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসের প্রবণতা তুলনামূলক বেশি।

জরিপে অংশ নেওয়া এক হাজার নাগরিকের মধ্যে ২৪ শতাংশ বলেছেন ঘটনাটি ভুয়া বা সাজানো ছিল। অন্যদিকে ৪৫ শতাংশ এটিকে সত্য বলে বিশ্বাস করেন, আর ৩২ শতাংশ অনিশ্চিত মত দিয়েছেন।

এই ঘটনা নিয়ে অনলাইনে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় রাজনৈতিক উদ্দেশ্যে হামলার ঘটনাটি সাজানো হতে পারে। তবে হোয়াইট হাউস এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং এ ধরনের ধারণাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ফলাফল যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। কেউ কেউ বলছেন, অনলাইনে তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করার প্রবণতা এই বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও আগের কিছু ঘটনার কারণে জনগণের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস ক্রমেই বাড়ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব দেশকে ‘সুরক্ষা দিয়েছে’,...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। তাঁর নাম কাউসার মিয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা...

Related Articles

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

;