Home জাতীয় দুর্ঘটনা সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
দুর্ঘটনা

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে—এমন অভিযোগে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি হেফাজতে নেয়।

ওসি আরও বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভির প্রয়াত...

পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে আটক বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর

পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক তথা রাজ্যটিতে বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন...

Related Articles

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত...

সলঙ্গায় বাসের ধাক্কায় স্বামী নিহত, নিখোঁজ স্ত্রী

  সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম খাদে পড়ে নিহত ৩

  বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে...

;