Home জাতীয় সংসদে পড়া হলো আল ইমরানের ২৬ নম্বর আয়াত, ‘মারাত্মক বাছাই’ উল্লেখ করে অর্থ তুলে ধরলেন মারদিয়া
জাতীয়

সংসদে পড়া হলো আল ইমরানের ২৬ নম্বর আয়াত, ‘মারাত্মক বাছাই’ উল্লেখ করে অর্থ তুলে ধরলেন মারদিয়া

Share
Share

রাষ্ট্রপতি নির্বাচনের দিন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের অর্থ তুলে ধরে এর বাছাইকে ‘মারাত্মক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ। বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে আয়াতটির তাৎপর্য তুলে ধরে তিনি লিখেছেন, ‘আজকে হাসিনার কষ্ট হবে।’

সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহর কাছে রাষ্ট্রক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়া, মর্যাদা দেওয়া ও লাঞ্ছিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। আয়াতটির অর্থ উদ্ধৃত করে মারদিয়া মমতাজ লিখেছেন, ‘হে আল্লাহ! বিশ্ব–জাহানের মালিক! তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় করো। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী।’

আয়াতটি বাছাইয়ের প্রসঙ্গে মারদিয়া মমতাজ লিখেছেন, ‘আয়াতের বাছাই মারাত্মক। আজকে হাসিনার কষ্ট হবে।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে নিজের অভিজ্ঞতাও ফেসবুক পোস্টে তুলে ধরেছেন এই সংসদ সদস্য। তিনি লেখেন, নির্বাচনের একজন প্রার্থী সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে এসেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অধিবেশন কক্ষে স্পিকার ও ডেপুটি স্পিকার মুখোমুখি দুটি চেয়ারে বসেছিলেন। ভোট গ্রহণের সময় সংসদ সদস্যরা একে একে ভোট দেন।

মারদিয়া মমতাজ আরও লিখেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ভোট দেওয়ার জন্য সেখানে আসেন এবং তিনি নিজেও ভোট দিয়েছেন। ব্যালটের ছবি প্রকাশ করা ঠিক হবে কি না, সে বিষয়ে নিজের সংশয়ের কথাও উল্লেখ করেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে মারদিয়া মমতাজ লিখেছেন, ‘অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। যে কালো অধ্যায় পেরিয়ে আমরা এসেছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সামনে আরও মেলা পথ বাকি।’

১৯৭৫ সালের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরবর্তী সময়ে একনায়কতান্ত্রিক শাসনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আমরা সে পথ পেরিয়ে এসেছি হয়তো মাত্র দুই বছরে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে চাই, আমাদের আবু সাঈদদের যেন তিনি এ খবর পৌঁছে দেন। আর যেটুকু পথ বাকি সেটাও যেন দৃঢ়তার সঙ্গে পার হতে পারি।’

এরপর ভোট জমা দিতে যাওয়ার কথা জানিয়ে পোস্টটি শেষ করেন জামায়াতের এই সংসদ সদস্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে নিজ গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক...

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’-এর নারী চালক: পুরুষ চালকের সহায়তায়

রাজধানীতে নতুন চালু হওয়া নারীদের বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে সাময়িক বিপাকে পড়ে। বুধবার দুপুরে শাহজাহানপুর...

Related Articles

সুন্দরবনের কেওড়া ফল ঘিরে উপকূলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

‎ম.ম.রবি রবি ডাকুয়াঃ সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ কেওড়া শুধু উপকূল রক্ষা ও জীববৈচিত্র্য...

যেভাবে শরীরে ঢোকে মাইক্রোপ্লাস্টিক, কমাবেন যেভাবে

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। খাবার, পানি ও...

নবনির্বাচিত রাষ্ট্রপতি কে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত...

রাষ্ট্রপতি নির্বাচিতনির্বাচিত  হয়ে প্রথমেই শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন ফখরুল

২৫৫ ভোটে রাষ্ট্রপতি হওয়ার পর জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা...