Home জাতীয় রাষ্ট্রপতি নির্বাচিতনির্বাচিত  হয়ে প্রথমেই শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন ফখরুল
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিতনির্বাচিত  হয়ে প্রথমেই শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন ফখরুল

Share
Share

২৫৫ ভোটে রাষ্ট্রপতি হওয়ার পর জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ দৃশ্য দেখা যায়।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। ফলাফল অনুযায়ী, ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে সেখানেই প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়।

ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ব্যালটে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর তা নির্ধারিত বাক্সে জমা দেন তাঁরা।

সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে নিজ গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক...

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’-এর নারী চালক: পুরুষ চালকের সহায়তায়

রাজধানীতে নতুন চালু হওয়া নারীদের বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে সাময়িক বিপাকে পড়ে। বুধবার দুপুরে শাহজাহানপুর...

Related Articles

সুন্দরবনের কেওড়া ফল ঘিরে উপকূলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

‎ম.ম.রবি রবি ডাকুয়াঃ সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ কেওড়া শুধু উপকূল রক্ষা ও জীববৈচিত্র্য...

যেভাবে শরীরে ঢোকে মাইক্রোপ্লাস্টিক, কমাবেন যেভাবে

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। খাবার, পানি ও...

সংসদে পড়া হলো আল ইমরানের ২৬ নম্বর আয়াত, ‘মারাত্মক বাছাই’ উল্লেখ করে অর্থ তুলে ধরলেন মারদিয়া

রাষ্ট্রপতি নির্বাচনের দিন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের অর্থ তুলে ধরে...

নবনির্বাচিত রাষ্ট্রপতি কে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত...