Home রাজনীতি সংবিধান সংশোধন আগামী সংসদে কার্যকর হবে: সুব্রত চৌধুরী
রাজনীতি

সংবিধান সংশোধন আগামী সংসদে কার্যকর হবে: সুব্রত চৌধুরী

Share
Share

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধনের পক্ষে তাঁর দল থাকলেও তা কোনোভাবেই ঘোষণা বা ডিক্লারেশনের মাধ্যমে সম্ভব নয়, বরং আগামী সংসদের মাধ্যমেই কার্যকর করতে হবে। শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে জেলা গণফোরামের আহ্বায়ক কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের নামে বিদেশি নাগরিক এনে সবক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবসম্মত নয়। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, সংবিধানের বাইরে এই সনদ কার্যকর সম্ভব নয়। তবে সংবিধানের শিডিউলের মধ্যে তা রাখা হলে আগামী সংসদই সেটি বাস্তবায়ন করবে। অন্যথায় গণফোরামসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এই সনদে স্বাক্ষর করবে না।

আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দল কাজ করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কেউ নতুন সংবিধান, কেউ গণপরিষদ নির্বাচন, আবার কেউ পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা কে এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী ও বিশ্বজিৎ গাঙ্গুলী। স্মরণসভায় প্রয়াত কাজী মেজবাহ উদ্দিনের অবদানের কথা তুলে ধরে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি...