Home আন্তর্জাতিক শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি: শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিকজাতীয়

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি: শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

Share
Share

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’-এর তাণ্ডবে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

গত শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো শোকবার্তায় প্রফেসর ইউনূস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি লিখেন—“সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় আঘাত হানা আবহাওয়াজনিত দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম । বিপর্যস্ত পরিবারগুলোর দুঃখ–কষ্টে বাংলাদেশের জনগণ ও সরকার শ্রীলঙ্কার পাশে রয়েছে।”

বার্তায় প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, এই কঠিন মুহূর্তে বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে । ঘূর্ণিঝড়–পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। সহায়তার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান,চিকিৎসা সহায়তা, এবং অন্যান্য জরুরি মানবিক কার্যক্রম। প্রধান উপদেষ্টা বলেন,“শ্রীলঙ্কার জনগণের দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ তীব্র আকার...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। জর্ডান ও কুয়েতে অবস্থিত...

Related Articles

মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় শক্ত প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করার পর সম্ভাব্য বাধা মোকাবিলায়...

প্যারাকুয়াট নিষিদ্ধের পথে ভারত, জারি হলো খসড়া বিজ্ঞপ্তি

ভারতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ...

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ

প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে...

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের...