Home জাতীয় শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘শাটডাউন’
জাতীয়শিক্ষা

শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘শাটডাউন’

Share
Share

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এদিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (২৭ আগস্ট) রাতে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ ঘোষণা দেন। তিনি জানান, বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সাকিবুল হক বলেন, “আমাদের দাবিগুলো এখনও পূরণ হয়নি। নীতি নির্ধারকরা আন্দোলনের বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই বাধ্য হয়ে শাটডাউন কর্মসূচি ডাকা হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির আলোচনায় চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের একজন মনোনীত প্রতিনিধি যুক্ত হবেন। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ছোড়ে। পরে সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
(.) ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার নিষিদ্ধ করা
(.) ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,
(.) দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের টানাপোড়েনের মধ্যে ৪০ টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারও তাকে বকেছিলেন।...

‘বেশি উইড়েন না’ চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে কাফনের কাপড়, একটি...

Related Articles

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

ব্রাজিলের বিখ্যাত পর্যটন নগরী রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি ভ্রমণকারী...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু।...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে...