Home জাতীয় অপরাধ শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে দোকানে তামাকজাত পণ্যবিরোধী অভিযান
অপরাধ

শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে দোকানে তামাকজাত পণ্যবিরোধী অভিযান

Share
Share

আল আমিন খোকন, রাজবাড়ী


রাজবাড়ী জেলা সদরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন দোকানে তামাকজাত পণ্যবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান। অভিযানে রাজবাড়ী সরকারি কলেজ, রাজা সূর্যকুমার ইনস্টিটিউট (আরএসকে) এবং অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের আশপাশের দোকানগুলোতে তামাকজাত পণ্য (সিগারেট) বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩)–এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট দোকানমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাঁদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...