Home জাতীয় অপরাধ সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
অপরাধ

সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহী মহানগরীতে সাংবাদিক পরিচয়ে এক অটোরিকশা চালকের কাছ থেকে ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা প্রতারণা মামলার আসামি পাভেল ইসলাম মিমুল (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টার দিকে নগরের মতিহার থানার কাজলা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিমুল নগরের বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা। তিনি টুলুর ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

ওসি জানান, সাংবাদিক পরিচয় দিয়ে ২৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী অটোরিকশাচালক মঞ্জুর বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা করেন। মামলাটি মতিহার থানার মামলা নম্বর-১৮। এতে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে মঞ্জুর কাটাখালী থানা এলাকার একটি গ্যারেজে তাঁর মহাজনের ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধক রেখে ২৫ হাজার টাকা ঋণ নেন। পরে গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি ছাড়িয়ে আনতে তিনি তাঁর বন্ধু মিলনের সহায়তা চান।

এ সময় মিলনের মাধ্যমে পরিচিত মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দেন।

অভিযোগ অনুযায়ী, মিমুল অটোরিকশাটি ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলে মঞ্জুর তাঁর হাতে নগদ ২৫ হাজার টাকা দেন। তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও তিনি অটোরিকশা নিয়ে ফিরে আসেননি। পরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগীর দাবি, পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে যোগাযোগ করা হলে মিমুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং তাঁকে গালিগালাজ ও হুমকি দেন। এ ঘটনায় মঞ্জুর মতিহার থানায় প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত মিমুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর তখন আর দশটা দিনের মতোই ব্যস্ত। অফিসগামী মানুষের ভিড়, স্কুলে যাওয়ার...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়...

Related Articles

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...