Home আঞ্চলিক শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Share
Share

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ডোবার পানিতে ডুবে দুই প্রতিবেশী শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—তাহামিদ (২.৫) ও ইমান (৪.৫)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর তারাবুনিয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

তাহামিদ ওই এলাকার শাহআলম বেপারী ও রুজিনা বেগম দম্পতির ছেলে। ইমান হোসেন একই এলাকার বাদল সরকার ও সোনিয়া বেগম দম্পতির সন্তান।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু ডোবার ধারে চলে যায়। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে মোড়ল আলী মাদবরের ঘরের পেছনের ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজেল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবার পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;