Home জাতীয় অপরাধ মিরপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ আ.লীগ নেত্রী স্বপ্না গ্রেফতার
অপরাধআইন-বিচারআওয়ামী লীগআঞ্চলিকজাতীয়

মিরপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ আ.লীগ নেত্রী স্বপ্না গ্রেফতার

Share
Share

রাজধানীর মিরপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত স্বপ্না আক্তার ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। তার বিরুদ্ধে চলতি বছরের জুলাই আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাটিকাটা এলাকায় স্বপ্না আক্তার দীর্ঘদিন ধরে ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, তিনি নারী ও পুরুষদের নিয়ে দুটি অস্ত্রধারী ক্যাডার বাহিনী গড়ে তোলেন, যারা মাদক ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতো। এ ছাড়া দলীয় প্রভাব খাটিয়ে শিল্পপতিদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্যান্টনমেন্ট থানার এক কর্মকর্তা জানান, স্বপ্না কুমিল্লার দেবিদ্বারের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ ছিলেন এবং মাটিকাটা এলাকায় তার সম্পদ দেখভালের দায়িত্বও পালন করতেন। অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহলকে ম্যানেজ করে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন এবং বিপুল সম্পদের মালিক বনে যান।

স্বপ্নার বিরুদ্ধে রাজধানীর মিরপুর, পল্লবী, উত্তরা পশ্চিম, ক্যান্টনমেন্ট ও পল্টন থানাসহ একাধিক থানায় হত্যা, মাদক, জমি দখল ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, “জুলাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপ্না আক্তারকে যৌথ বাহিনী গ্রেফতার করে গুলশান থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;