Home আন্তর্জাতিক ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা

Share
Share

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বেলজিয়াম জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার মূল দিকগুলো—
• ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা,
• ইসরায়েলি কোম্পানির সঙ্গে বেলজিয়ামের সরকারি ক্রয়চুক্তি পুনর্মূল্যায়ন।
প্রিভোট জানান, গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক সংকট নিরসনের লক্ষ্যেই বেলজিয়ামের এই সিদ্ধান্ত।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, ৯–২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফ্রান্স ও বেলজিয়ামের এই অবস্থানের পর ইউরোপের আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার পরিকল্পনা করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বিশ্বের প্রায় ১৪৭টি দেশ—যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ—ফিলিস্তিনকে ইতোমধ্যেই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন। এমন এক প্রেক্ষাপটেই বেলজিয়ামের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে তাঁর জীবনের লক্ষ্য নির্ধারণ ও...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আজ বুধবার দুপুরে...

Related Articles

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

;