Home রাজনীতি আওয়ামী লীগ শরীয়তপুরে কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা
আওয়ামী লীগজাতীয়রাজনীতি

শরীয়তপুরে কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

Share
Share

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে যে ভিডিওটি বর্তমান সময়ের নয়।

মঙ্গলবার (১২ মে) রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ৮-১০ জন তরুণের একটি দল ধান কাটার সরঞ্জাম নিয়ে ফসলের মাঠে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা দেখা যায়। ভিডিওতে উপস্থিত এক তরুণকে বলতে শোনা যায়, “শেখ হাসিনার নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এক কৃষক ভাইয়ের ধান কাটতে মাঠে এসেছেন।” এরপর তাদের দলবদ্ধভাবে ধান কেটে নছিমনে তুলে দিতে দেখা যায়। ভিডিওর শেষ অংশে সংশ্লিষ্ট কৃষককে ছাত্রলীগের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই জাজিরা থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, এটি একটি বিভ্রান্তিকর প্রচারণার অংশ। তিনি বলেন, “আমরা বিস্তারিত খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি যে, ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের। গতবারও একই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। বর্তমানে জাজিরা বা এর আশেপাশে এ ধরনের কোনো কর্মকাণ্ডের তথ্য আমাদের কাছে নেই।”ভিডিওটি নির্দিষ্ট কোন এলাকার, তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য যে, রাজনৈতিক পরিবর্তনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন পরিস্থিতিতে এই ধরনের পুরানো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিকে অনেকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে এ ধরনের ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার এবং যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানিয়েছে।
শরীয়তপুরের গ্রামঞ্চলে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরণের অপপ্রচার রোধে তৎপর রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোছা. আরজিনা বেগম (৫১) গত ২২ জুন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবার উদ্বেগে রয়েছে।...

মুরাদনগরের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের একটি কমিটি গঠনকে ঘিরে এক প্রার্থীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে...

Related Articles

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা...

ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের শেষ চালান, সম্পন্ন হলো ৫০ হাজার টন আমদানির চুক্তি

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট ভারত থেকে সরকারিভাবে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক...

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...