Home জাতীয় শনিবার থেকে শুরু হচ্ছে কলেরা প্রতিরোধে টিকাদান কর্মসূচি
জাতীয়

শনিবার থেকে শুরু হচ্ছে কলেরা প্রতিরোধে টিকাদান কর্মসূচি

Share
Share

কলেরা প্রতিরোধে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। প্রথম ডোজের টিকাদান চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ে পৃথক কর্মসূচির মাধ্যমে ওরাল কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কর্মসূচির আওতায় দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় টিকা দেওয়া হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য ১৪ দিনের ব্যবধানে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে। এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে, গর্ভবতী নারী ছাড়া, বিনামূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে।

এবারের কর্মসূচিতে সারা দেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হবে।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও এ কর্মসূচি পরিচালিত হবে।

কলেরা রোগের জীবাণু ভিব্রিও কলেরি (Vibrio cholerae) সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার এই টিকা ব্যবহার করা হয়। টিকা গ্রহণের পাশাপাশি নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে শিক্ষার্থীর মাকে ডেকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত...

যেভাবে শরীরে ঢোকে মাইক্রোপ্লাস্টিক, কমাবেন যেভাবে

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। খাবার, পানি ও বাতাসের মাধ্যমে অজান্তেই এসব ক্ষুদ্র কণা মানবদেহে প্রবেশ করতে পারে। বিভিন্ন...

Related Articles

রাজনীতির নানা বাঁক পেরিয়ে মন্ত্রিসভায় পার্থ

বাবার হাত ধরে রাজনীতিতে আসা, অল্প বয়সে সংসদে প্রবেশ, বিরোধী দলের রাজনীতিতে...

রাষ্ট্রপতি কার্যালয়ে নতুন সচিব নিয়োগ

রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান...

রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট...

তিন সচিব পদে রদবদল

সরকার তিন সচিব পদে রদবদল করেছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে...