Home জাতীয় লিবিয়ায় নৌকাডুবি, দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা
জাতীয়

লিবিয়ায় নৌকাডুবি, দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

Share
Share

লিবিয়ায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর ঘটনায় দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দালালদের প্রতারণা ও অমানবিক আচরণের বিচার চেয়ে নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান সোমবার রাত ১২টার দিকে দিরাই থানায় মামলাটি করেন। এতে চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার একটি শক্তিশালী দালাল চক্র জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে গ্রিস পাঠানোর চুক্তি করেছিল। দালালরা নিরাপদ ও বড় নৌযানের প্রতিশ্রুতি দিলেও লিবিয়ায় পৌঁছানোর পর অভিবাসীদের ছোট ও জরাজীর্ণ নৌকায় গাদাগাদি করে তুলে দেওয়া হয়। এই ঝুঁকিপূর্ণ যাত্রাই শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে।

উদ্ধার হওয়া যাত্রীদের তথ্য অনুযায়ী, মাঝসমুদ্রে দীর্ঘ সময় আটকে থাকার ফলে তীব্র খাদ্য ও পানির সংকট দেখা দেয়। অনাহার ও পানিশূন্যতায় একে একে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, কেউ মারা গেলে পাচারকারীরা মরদেহ সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দেয়।

গত শনিবারের এই মর্মান্তিক ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন এবং দোয়ারাবাজারের ১ জন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেফতারের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তবে মানব পাচারকারী চক্রের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুম্বাইয়ে বিক্ষোভ থেকে আটকের পর মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং...

নেপালে ভয়াবহ ভূমিধসে নদীতে আকস্মিক বন্যা: বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

নেপালের মধ্যাঞ্চলে পাহাড়ে ভয়াবহ ভূমিধসের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। আকস্মিক এই সর্বনাশা ঢলে দেশটির বিভিন্ন এলাকার বেশ...

Related Articles

ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াতের আমির

যুক্তরাষ্ট্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী...

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক...

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

;