Home আঞ্চলিক লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলে

Share
Share

লক্ষ্মীপুরের রামগতিতে, নদীতে থাকা একটি নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন জেলে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বয়ারচর ব্রীজঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আহত চারজন হলেন—আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা ও পেশায় জেলে। স্থানীয়রা জানান, নৌকায় রান্নার জন্য সিলিন্ডার চালু করতেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা পাঁচজনের মধ্যে একজন নদীতে লাফ দিয়ে বাঁচেন, বাকিরা দগ্ধ হন।

রামগতি নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামনা মজুমদার জানান, আহতদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সড়কে চলছে না সিএনজিচালিত অটোরিকশা, ঘরে ঘরে জ্বলছে না চুলা

সরবরাহ লাইনে গ্যাস না থাকায় জামালপুরে টানা দুই দিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে জেলার হাজারো সিএনজিচালিত অটোরিকশার চালক ও গৃহস্থালি...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে...

Related Articles

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।...

ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন সর্বোচ্চ ৯৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির...

সরকারি পরিদর্শনে নিরাপত্তা ঘাটতি, মামলাও হয়েছিল—এক মাস পরই ৯ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পেয়েছিল কলকারখানা...

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...