Home আন্তর্জাতিক মিয়ানমারের জান্তা সরকারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ‘মিন্ট সোয়ে’ মারা গেছেন
আন্তর্জাতিক

মিয়ানমারের জান্তা সরকারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ‘মিন্ট সোয়ে’ মারা গেছেন

Share
Share

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মিয়ানমার সেনাবাহিনীর তথ্য অফিস জানিয়েছে, মিন্ট সোয়ে দীর্ঘদিন ধরে স্নায়বিক সমস্যা ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে গেলে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার অবনতি হতে থাকায় শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের সময় নির্বাচিত প্রেসিডেন্ট উইন মিন্ট ও অং সান সু চিকে গ্রেপ্তার করা হলে মিন্ট সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয় সেনাবাহিনী। কিন্তু ২০২৪ সালে গুরুতর অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক প্রধান মিন অং হ্লাইং সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...