Home জাতীয় রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতের রমানাথ পূজারী
জাতীয়

রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতের রমানাথ পূজারী

Share
Share

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদ্যুৎকেন্দ্রটির সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম (এইচআর-পি আর) আনোয়ারুল আজিম। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত বিধি-নিষেধ পরিপালনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের অভ্যন্তরে টাউনশিপ উন্নয়ন কার্যক্রম তদারক করেন।

বিআইএফপিসিএলের আওতাধীন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি যৌথ উদ্যোগে পরিচালিত একটি বড় বিদ্যুৎ প্রকল্প হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। নতুন এমডির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে নতুন কর্মউদ্যমের প্রত্যাশা দেখা গেছে।

ডিজিএম আনোয়ারুল আজিম জানান, ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন রমানাথ পূজারী। তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া ভারতের আহমেদাবাদে আইআইএম এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৮৯ সালে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসিতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়...

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...

বিনিয়োগ ও রাজস্ব আহরণ নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা–স্বাস্থ্য...