Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আহত

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছেন বাবা-ছেলে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের বর্বরোচিত আঘাতে গুরুতর জখম হন তারা। পরে হাসপাতালে নেওয়ার পর ছেলে বাবুকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাবা কাশেম।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ‘ডি’ ব্লকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, এলাকায় আগে থেকেই কাশেম ও তার প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলছিল। দিনশেষে সেই বিরোধই রক্তাক্ত সংঘর্ষের রূপ নেয়।

নিহত কাশেমের বোন আখতারী বেগম জানান, ঘটনার সূচনা হয় সন্ধ্যার দিকে। টাকা লেনদেনকে কেন্দ্র করে ঢাকা উদ্যান চার নম্বর রোডে কাশেমের সঙ্গে রাজীব নামের এক ব্যক্তির কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সমাধান না হওয়ায় উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে রাত সাড়ে ৮টার দিকে রাজীব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও কয়েকজন কাশেমের তিন নম্বর রোডের বাড়ির সামনে এসে অবস্থান নেয়। তারা পরিকল্পিতভাবে দু’জনের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় বাবা-ছেলেকে।স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কাশেম ও তার ছেলে বাবুকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন কাশেমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,“ঢাকা উদ্যান তিন নম্বর রোডে সন্ত্রাসীরা কাশেম ও তার ছেলে বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের হাসপাতালে নেওয়ার পর ছেলে বাবু মারা যায়। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।” তিনি আরও বলেন, পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং হামলাকারীদের শনাক্তকরণে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার...

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক অবস্থার...

Related Articles

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন...

টানা বর্ষণে রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, ১৫ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৬ হাজারের বেশি

ওমর ফারুক কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে টানা বর্ষণে আবারও মানবিক সংকট দেখা...

অন্ধকারে সেন্ট মার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে দ্বীপবাসীর রাত

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে...

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম...