Home আঞ্চলিক গাইবান্ধার ফুলছড়িতে শিয়ালের হানায় নারী-শিশুসহ আহত ১০
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাইবান্ধার ফুলছড়িতে শিয়ালের হানায় নারী-শিশুসহ আহত ১০

Share
Share

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের আকস্মিক হামলায় নারী-পুরুষ ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উদাখালী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে একটি শিয়াল সরকারপাড়া গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, উঠান ও আশপাশের এলাকায় তাণ্ডব চালাতে থাকে। শিয়ালটি দ্রুত কয়েকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো দাঁতে কামড়ে তাদের জখম করে।

আহতদের মধ্যে রয়েছেন—ওমর ফারুক (৪৫),আব্দুর রশিদ (৫০),সাহিদা বেগম (৪৩),মুক্তা খাতুন (২২), মামুনী খাতুন (২২),ফেন্সি বেগম (৫৫), আলেয়া বেগম (৬০), টুকটুকি খাতুনসহ (৮) নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন।

শিয়ালের হামলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন। স্থানীয়দের মতে, শিয়ালটি অত্যন্ত বেপরোয়া আচরণ করছিল। ধারণা করা হচ্ছে, প্রাণীটি হয়তো অসুস্থ ছিল বা খাদ্যের অভাবে লোকালয়ে প্রবেশ করেছিল।

আহতদের তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফুজ্জামান জানান,“শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে কমপ্লেক্সে বর্তমানে রেবিস প্রতিরোধক ভ্যাকসিন নেই। তাই আমরা সবাইকে দ্রুত সদর হাসপাতাল বা নিকটস্থ কোনো কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছি।” তিনি আরও বলেন, শিয়ালের কামড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময়মতো ভ্যাকসিন না নিলে মারাত্মক জটিলতার আশঙ্কা থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার...

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক অবস্থার...

Related Articles

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান, পানিতে নেমে খোঁজ নিলেন ক্ষতিগ্রস্তদের

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত গুনাগরি এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন...

টানা বর্ষণে রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট, ১৫ জনের মৃত্যু; ক্ষতিগ্রস্ত ২৬ হাজারের বেশি

ওমর ফারুক কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে টানা বর্ষণে আবারও মানবিক সংকট দেখা...

অন্ধকারে সেন্ট মার্টিন, ল্যাম্পের আলোয় কাটছে দ্বীপবাসীর রাত

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে...

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন 

মন্ত্রিসভা ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার...