Home আঞ্চলিক মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাতের দিকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হঠাৎ আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ও আদাবর স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই একের পর এক বিকট শব্দ শোনা যায়। তাদের ধারণা, গ্যারেজে থাকা গাড়িগুলোর সিলিন্ডার বিস্ফোরণের কারণে শব্দগুলো হচ্ছিল। আগুনে গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে কারণ জানা যাবে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজের ভেতরে আটকে থাকা গাড়িগুলো বের করে আনতে চেষ্টা চালান। রাত দেড়টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে তখনও ধোঁয়া বের হতে দেখা যায় এবং মাঝে মাঝে ছোট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্যারেজটিতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি কয়েকটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যান রাখা ছিল। আগুন লাগার সময় গ্যারেজে কেউ উপস্থিত ছিলেন না। তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। রাতের অগ্নিকাণ্ডে বেড়িবাঁধ এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ জুন)...

ইরানি তেল বিক্রিতে সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য শান্তিচুক্তির প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানি তেল ও জ্বালানি পণ্য বিক্রির ওপর সাময়িক অনুমতি দিয়েছে...

Related Articles

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন...

নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে...

সালথায় সড়কের পাশ থেকে যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় এক যুবকের হাত-পা কাটা এবং ক্ষতবিক্ষত মরদেহ...

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক...