Home জাতীয় মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক
জাতীয়

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

Share
Share

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের বৈঠক হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিকেএমইএর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ সংগঠনের নেতারা অংশ নেন।

বৈঠকে মোংলা বন্দর ব্যবহার করে নিটওয়্যার পণ্য রপ্তানির সম্ভাবনা, বিদ্যমান সুযোগ-সুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পোশাক রপ্তানিকারকেরা যাতে বন্দরটি নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পোশাক খাতের উদ্যোক্তারা মোংলা বন্দরকে নিয়মিত পণ্য পরিবহনের রুট হিসেবে ব্যবহার করলে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে। পণ্য খালাস, সংরক্ষণ ও জাহাজীকরণে যাতে অপ্রয়োজনীয় বিলম্ব না হয়, সে বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য, ট্রাফিক পরিচালক ও ডেপুটি ট্রাফিক ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেএমইএর পক্ষ থেকেও বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

বিকেএমইএর নেতারা বলেন, মোংলা বন্দর ব্যবহার বাড়ানো গেলে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে একটি বিকল্প নৌপথ তৈরি হবে। এতে রপ্তানিকারকেরা বন্দর ব্যবহারের ক্ষেত্রে আরও একটি সুযোগ পাবেন।

বৈঠকে দুই পক্ষই মোংলা বন্দর ব্যবহার করে নিটওয়্যার পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে...

Related Articles

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

;