Home আঞ্চলিক মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার
আঞ্চলিক

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

Share
Share

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় ডিআর স্কুল মাঠের সামনের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসান ভূঁইয়া (১৮), আসিফ (১৮), সাইফুল ইসলাম (১৮), তানজিদ (১৮), হানিফ ভূঁইয়া (১৯), মোবারক (১৯), শাহেদ (১৮), আতিক (১৮) ও মহিনুল ইসলাম (১৮)। এ ছাড়া হৃদয় ভূঁইয়া (১৪), তানভীর হোসেন (১৪), মাসুদ (১৪) ও ইয়াছিন (১৬) নামে চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার চার কিশোরকে ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল...

;