Home জাতীয় অপরাধ চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ ৪ জনের দুই দিনের রিমান্ড
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ ৪ জনের দুই দিনের রিমান্ড

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ চারজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাদের হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— এনসিপির ঢাকা মহানগর মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, হাবিবুর রহমান ফরহাদ ও মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া আসামি মো. শাহিন হোসেনকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজির চেষ্টা চালান আসামিরা। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এরপর হাসপাতালের মালিক শিল্পী আক্তার থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, অভিযুক্ত শাহিন হোসেন তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করান। কিন্তু প্রসবের সময় মৃত সন্তান জন্ম নিলে শাহিন ও তার সহযোগীরা হাসপাতালের মালিকের ছেলে আবু সাইদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মামলা ও ভাঙচুরের হুমকি দেন।

হুমকির মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে এক লাখ ২০ হাজার টাকা এবং পরে আরও এক লাখ টাকা দিতে বাধ্য হন। এ সময় হাসপাতালের যন্ত্রপাতি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, আসামিদের একজন সাইফুল ইসলাম রাব্বি এর আগেও বিতর্কে জড়ান। গত ২০ মে ধানমন্ডিতে এক প্রকাশকের বাসায় গিয়ে আক্রমণাত্মক আচরণের অভিযোগে তিনি আটক হয়েছিলেন। পরে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

বর্তমানে মামলাটির তদন্ত করছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম। তিনি জানান, আসামিরা সংঘবদ্ধভাবে মব তৈরি করে পরিকল্পিতভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য...

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

Related Articles

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই...

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার...

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য...