Home আঞ্চলিক মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে টলি খাতুন (৩৭) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত টলি খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সবেদ আলীর মেয়ে। প্রায় দুই যুগ আগে তার বিয়ে হয় গাংনীর কাজিপুর সর্দারপাড়ার তাজুল ইসলামের সঙ্গে।

নিহতের পরিবারের অভিযোগ, টলি খাতুনকে নির্যাতন করে হত্যা করেছে স্বামী এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। নিহতের ফুফু মুর্শিদা খাতুন দাবি করেন, “টলির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দড়ির দাগের পাশাপাশি পেটে মারধরের দাগও আছে।”

তবে নিহতের স্বামীর চাচা এনামুল হক ভিন্ন দাবি করে বলেন, “তাজুল তার স্ত্রীকে খুব ভালোবাসত। এমনকি বছরখানেক আগে মায়ের নামে থাকা জমি টলির নামে রেজিস্ট্রি করে দেয়। ঘটনার আগের দিন শাশুড়িকে ভাত না দেওয়া নিয়ে ঝগড়া হয়েছিল। এরপর টলি আত্মহত্যার হুমকি দেয়।”

গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে প্রকৃত ঘটনা জানা যাবে।” এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সার সংকটের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা...

ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পাশে লংগদু জোন

রাঙামাটির লংগদুতে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন...

Related Articles

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ...

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ...

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন...