Home জাতীয় তাহসানের শোবিজ ছাড়ার কারণ জানা গেল
জাতীয়বিনোদন

তাহসানের শোবিজ ছাড়ার কারণ জানা গেল

Share
Share

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ধীরে ধীরে শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এক বছর আগে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার জানিয়েছেন, সংগীত জীবনেরও সমাপ্তি টানার ইচ্ছে রয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, একজন আলেমের কাছ থেকে ইসলামি বই নিচ্ছেন তাহসান। নেটিজেনদের অনেকে মনে করছেন, ধর্মচর্চা এবং আত্মমগ্ন জীবন বেছে নেওয়ার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এক সাক্ষাৎকারে তাহসান বলেন, “আগে আমি খুব একটা ধার্মিক ছিলাম না। এখন তা করছি। মানুষ যা পরিকল্পনা করে তা সব সময় হয় না, আর যা হয়ে যায়, সেটা হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, আসলে আমি কিছুই জানি না।”

তার এক ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, তিনি আল কোরআন – সহজ বাংলা অনুবাদ বইয়ের ছবি শেয়ার করেছেন। অনেকেই মনে করছেন, এটি তার সহশিল্পী তামিম মৃধাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে ছিল।

ব্যক্তিগত বার্তালাপে তাহসান জানান, তিনি চান মানুষ ধীরে ধীরে তাকে ভুলে যাক। তার ভাষায়, “বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই। এটাই আমার শেষ সাক্ষাৎকার। সামনে কিছু পরিকল্পনা আছে, তবে সেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত।”

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত জীবনের ইতি টানার ঘোষণা দিলেও, ঢাকার একটি কনসার্ট শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ধর্মচর্চার কারণেই সংগীত ছাড়ছেন কি না—সেটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তাহসান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

সার সংকটের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা...

Related Articles

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত...

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ...

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস...