Home আন্তর্জাতিক আগামী নির্বাচন গণতন্ত্রের নতুন ভিত্তি গড়বে : প্রধান উপদেষ্টা ড. ইউনূস
আন্তর্জাতিকজাতীয়

আগামী নির্বাচন গণতন্ত্রের নতুন ভিত্তি গড়বে : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Share
Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের নতুন ভিত্তি। তিনি মনে করেন, এই নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা করবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে সৌজন্য বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, বরং দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার একটি ভিত্তিমূলক ঘটনা।”

বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আসন্ন নির্বাচন, সামাজিক ব্যবসার উদ্যোগ, খেলাধুলা ও অলিম্পিক এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস, প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায়িক মডেলে রূপান্তরে নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষত লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে নিরপেক্ষ করতে হবে। প্যারিসের মেয়র আনে হিদালগো প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি অসাধারণ কাজ করছেন।”

দুই নেতা রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারবেন। ড. ইউনূস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। তিনি মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণও জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় বাদ পড়া...

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

Related Articles

এসএসসিতে পুনরায় অকৃতকার্য: মেহেরপুরে পরিবারের বকাঝকায় অভিমানে প্রাণ দিল পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান...

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

মতলবে যমজ ভাই-বোনের দুজনেরই জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও...

দুই হাতের কবজি বাঁকা, হুইলচেয়ারে স্কুলে; এসএসসিতে জিপিএ-৫ ইয়াসারের

শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায়...