Home জাতীয় অপরাধ মেয়েকে উত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, সিলেটে বাবার হাতে প্রাণ গেল চা শ্রমিকের
অপরাধআঞ্চলিকসিলেট

মেয়েকে উত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, সিলেটে বাবার হাতে প্রাণ গেল চা শ্রমিকের

Share
Share

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশীর মেয়েকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ওই চা বাগানের শ্রমিক ছিলেন। আটক ব্যক্তি সুমন প্রধান (৪২) একই বাগানের বাসিন্দা ও শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন প্রধানের মেয়েকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে চৈতন্য গোয়ালা ও সুমন প্রধানের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন চৈতন্য গোয়ালা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সুমন প্রধানকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কার্যক্রমে সামরিকভাবে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের...

Related Articles

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

কাঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন...

মান্দায় পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা থানার পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ...

মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক সম্রাট হাবিব গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় অভিযান চালিয়ে এক বছরের...