Home আঞ্চলিক মুরাদনগরে মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার
আঞ্চলিক

মুরাদনগরে মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

Share
Share

মো:ইয়াছিন সরকার , কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক ও অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নবীপুর ও গুঞ্জর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মুরাদনগর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নবীপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে মোহাম্মদ আলী এবং গুঞ্জর গ্রামের মৃত আবদুল অদুদের ছেলে মো. রায়হান আহমেদ সবুজ।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অন্যদিকে রায়হান আহমেদ সবুজের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ। তাঁর সঙ্গে ছিলেন এসআই রাজু বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল।

অভিযানে নবীপুর গ্রাম থেকে মোহাম্মদ আলী এবং গুঞ্জর গ্রাম থেকে রায়হান আহমেদ সবুজকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার দুই আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...