Home আঞ্চলিক প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আঞ্চলিক

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

Share
Share

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর


প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে ‘টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং’ বিষয়ে ৯ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) সুফলভোগীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি শেরপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক টিটিসিতে চলমান টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া বিদেশগামী প্রশিক্ষণার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি। প্রশিক্ষণ গ্রহণে নিষ্ঠা, আন্তরিকতা ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।

তিনি প্রশিক্ষণার্থীদের যৌক্তিক চাহিদা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিআরডিবি ও টিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...

;