Home জাতীয় কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু
জাতীয়

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

Share
Share

‎ম.ম.রবি ডাকুয়া


বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কাজ শুরু হয়েছে।

বুধবার ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের (ডিইডব্লিউ) প্রাঙ্গণে ভেসেলগুলোর কিল-লেইং (নির্মাণের প্রাথমিক ধাপ) কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উপকূলীয় ও নদীপথের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভেসেলগুলো নির্মাণ করা হচ্ছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে ডিইডব্লিউর নিজস্ব কারিগরি ও প্রকৌশল দক্ষতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

ডিইডব্লিউ সূত্রে জানা গেছে, প্রতিটি ভেসেলের দৈর্ঘ্য হবে ৩৮ দশমিক ৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৯ মিটার এবং গভীরতা ২ দশমিক ৪৫ মিটার। ২৩২ টন ধারণক্ষমতার এসব ভেসেল ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নট গতিতে চলতে সক্ষম হবে।

ভেসেলগুলোতে আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস ও নাইট ভিশন প্রযুক্তি সংযোজন করা হবে। ফলে প্রতিকূল আবহাওয়া ও রাতের সময়ও টহল, অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা সহজ হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

অনুষ্ঠানে বলা হয়, দেশীয় প্রযুক্তিতে এসব ভেসেল নির্মাণ ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের অংশ। এর মাধ্যমে প্রতিরক্ষা খাতে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্প আরও শক্তিশালী হবে।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নির্মাণকাজ শেষ হলে নতুন ভেসেলগুলো কোস্টগার্ডের বহরে যুক্ত হয়ে উপকূলীয় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডকইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে ভেসেলগুলো কোস্টগার্ডের কাছে হস্তান্তরের লক্ষ্যে কাজ চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

;